ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর সদর উপজেলার চরনাচনা গ্রামে পুস্তি বাড়ী এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রথমে থানায় ও পরে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বাদী-বিবাদী দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় উক্ত ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (১৮ ই জুলাই) দুপুরে সরেজমিনে অকুস্থলে গিয়ে দেখা যায় আদালতে বিষয়টি নিষ্পত্তির হবার আগেই বিবাদী পক্ষ ও মসজিদ কমিটি সেখানে কাজ চলমান রেখেছেন। এ বিষয়ে জায়গার মালিক ও মামলার বাদী চরনাচনার মৃত মাঈনদ্দিন কুস্তির পুত্র সরোয়ার কুস্তি ( ৭০) বলেন, "আমার দলিলকৃত জায়গায় মসজিদ কমিটির লোকজন জোরপূর্বক মসজিদ নির্মাণ করছেন, তাদের সাথে শক্তিতে আমি দুর্বল হওয়ায় আদালতে ন্যায়বিচার পাবার লক্ষ্যে মামলা করেছি কিন্তু তারা তা অগ্রাহ্য করে জোরপূর্বক মসজিদের কাজ পুরোদমে চলমান রেখেছেন, এছাড়াও তারা আমাকে ও আমার পরিবারের লোকজনকে খুন-জখমের হুমকি-ধমকি দিচ্ছেন"।
অপরদিকে মসজিদ কমিটির অন্যতম সদস্য গোলাম রসুল পুস্তি বলেন, "আমরা জহুরা বিবি কর্তৃক মসজিদের নামে ৫ শতাংশ দান করা দলিলের জায়গায়ই মসজিদটির নির্মাণ করছি এবং নিজেও ১ শতাংশ জায়গা দিয়েছি"। তিনি আরো বলেন, এই ৬ শতাংশ জায়গার বাইরে বাকী জায়গা এলজিইডি'র পাকা সড়কের পাশে পড়ে থাকা জায়গা থেকে নেয়া, কাজেই মসজিদের কাজ চলমান থাকবে। এতদসংক্রান্ত বিষয়াদি নিয়ে বর্তমানে বড় ধরণের সংঘর্ষের আশংঙ্কা দেখা দিয়েছে বলে মামলার বাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রেক্ষিতে মাদারীপুর সদর মডেল থানা থেকে নিয়োজিত পুলিশের তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকেই আইন অমান্য না করার কঠোর নির্দেশনা দিয়ে আসেন। মামলার বাদী সরোয়ার কুস্তি বলেন, “মসজিদের মতো পবিত্র প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থে আমার জমি দখল করতে না পারে এবং মামলাটি আদালতে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত যেনো সকল কাজ বন্ধ থাকে- এ ব্যাপারে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর জোরালো তৎপরতার পাশাপাশি তার নিজের ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড