1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ

বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বর্ষার আগমনী সুরে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটতে শুরু করেছে বর্ষার ঐতিহ্যবাহী কদম ফুল। সড়কের পাশ, খাল-বিলের তীর, শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর এবং গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে কদম গাছের ডালে ডালে ফুটে থাকা ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের।

রবিবার (১৯ শে জুলাই) সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কদম ফুলের গোলাকার সাদা-হলুদ পুষ্পস্তবক দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি করেছে। ভোরের শিশির আর বৃষ্টিভেজা আবহে ফুলগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকেই কদম ফুলের সৌন্দর্য উপভোগ করতে গাছের নিচে ভিড় করছেন এবং স্মৃতিবন্দি করতে ছবি তুলছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই কদম ফুল প্রকৃতিকে ভিন্ন এক রূপ দেয়। বছরের অন্য সময় এমন দৃশ্য চোখে না পড়লেও বর্ষাকালে কদম ফুলের সৌন্দর্য মনকে প্রশান্ত করে। বিশেষ করে গ্রামীণ পরিবেশে এ ফুল বর্ষার বার্তাবাহক হিসেবে পরিচিত।

বাংলা সাহিত্য, গান ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কদম ফুল। কবি ও সাহিত্যিকদের নানা রচনায় বর্ষা ও কদমের সৌন্দর্যের কথা উঠে এসেছে বারবার। ফলে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বাঙালির ঐতিহ্য ও আবেগেরও অংশ। কদম নিয়ে গ্রামবাংলায় ছড়া ও কবিতা রয়েছে। যেমন “চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনি বে।” পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কদমসহ দেশীয় বৃক্ষরোপণের উদ্যোগ বাড়ানো প্রয়োজন। দেশীয় গাছপালা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।

কদমের সংস্কৃতি নাম কদম্ব। কদম মানে হলো দয়া, বিরহীকে দুঃখী করে।প্রাচীন সাহিত্যের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে কদম ফুল। কদম ফুলের অনেক নাম রয়েছে। যেমনঃবৃত্তপুষ্প, মেঘাগমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকোশিনী, পুলকি, সর্ষপ, ললনাপ্রিয়, সরভি, সিন্ধুপুষ্প। এর আদি নিবাস ভারতের উঞ্চ অঞ্চল, চীন ও মালয়ে। বিশ্বের বিভিন্ন জায়গায় কদম গাছ দেখা যায়। বাংলাদেশ ছাড়া অচীন ভারত নেপাল শ্রীলঙ্কা কম্বোডিয়া লাউস ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মালয়েশিয়া পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়ায় এই গাছ রয়েছে।বর্ষার স্নিগ্ধ আবহে ফুটে থাকা কদম ফুল এখন কাজিপুরের প্রকৃতিতে যোগ করেছে নতুন মাত্রা। প্রকৃতির এই মনোরম রূপ স্থানীয় মানুষের মনে এনে দিচ্ছে স্বস্তি ও আনন্দের বার্তা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট