1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ।

১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

বিশ্বকাপের মঞ্চে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ যে এতটা উত্তেজনায় ঠাসা হতে পারে, তা হয়তো ভাবেননি কেউই। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার সান্ত্বনার লড়াইটি শেষ পর্যন্ত রূপ নিল ১০ গোলের এক মহাকাব্যিক থ্রিলারে। রুদ্ধশ্বাস এই ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড। গত ৬০ বছরের মধ্যে বিশ্বকাপে এটিই ইংলিশদের সেরা সাফল্য।

ইংল্যান্ডের এই জয়ে হ্যাটট্রিক করেছেন আর্সেনালের ফরোয়ার্ড বুকোয়া সাকা। এছাড়া একটি করে গোল করেন জুড বেলিংহাম, এজেরি কনসা ও ডেক্লান রাইস। হারের ম্যাচে জোড়া গোলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির ২১ গোলকে পেছনে ফেলে ২২ গোল নিয়ে এখন বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই ফরাসি তারকা। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করে গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও মেসিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তিনি।

দুই দলই তাদের একাদশে সাতটি করে পরিবর্তন এনে ম্যাচটি শুরু করেছিল। তবে ম্যাচের শুরু থেকেই টমাস টুখেলের ইংল্যান্ড ছিল অপ্রতিরোধ্য। প্রথমার্ধে রীতিমতো গোল উৎসবে মেতে উঠেছিল তারা। ডেক্লান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার নৈপুণ্যে বিরতির আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে এমন দাপুটে প্রদর্শনী আগে কখনও দেখেনি ফুটবল বিশ্ব।

মাত্র ৩ মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে বক্সের বাইরে থেকে ডেক্লান রাইসের নেওয়া বুলেট গতির শটে ১-০ লিড পায় ইংল্যান্ড। এরপর ১৮ মিনিটে ডেক্লান রাইসের নিখুঁত ক্রসে হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। ম্যাচের ৩৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান বুকোয়া সাকা। প্রতি-আক্রমণ থেকে মার্কাস রাশফোর্ডের সাথে দারুণ বোঝাপড়ায় গোল করে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয় আর্সেনালের এই তারকা।

কিন্তু ফরাসি রক্ষণভাগের বিপর্যয় এখানেই শেষ হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও আঘাত হানেন বুকায়ো সাকা। কনসার পাস থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এই তরুণ তুর্কি। বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচে ফ্রান্স এই প্রথম প্রথমার্ধে ৪ গোল হজম করল। এছাড়া ১৯৯৪ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী সুইডেন-বুলগেরিয়া ম্যাচে ৪-০ স্কোরের যে রেকর্ড ছিল, ইংল্যান্ড প্রথমার্ধেই সেই রেকর্ড স্পর্শ করে ফেলল।

তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্রপট। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন এবং বারকোলা ও দেম্বেলে একটি করে গোল করে ম্যাচে ফেরার দুর্দান্ত চেষ্টা চালান। এমবাপ্পের এই জোড়া গোল তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। বিশ্বকাপের ইতিহাসে মোট ২২ গোল করে তিনি লিওনেল মেসির (২১) রেকর্ড ভেঙে নতুন ইতিহাসের মালিক হলেন।

ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। এরপর ফ্রান্স ব্যবধান কমানোর লড়াই চালালেও শেষ মুহূর্তে জুড বেলিংহামের গোলে ৬-৪ ব্যবধানের জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। টুর্নামেন্টের সবচেয়ে কম গুরুত্বের ম্যাচটিই শেষ পর্যন্ত দর্শকদের উপহার দিল বিশ্বকাপের অন্যতম আনন্দদায়ী এবং স্মরণীয় মুহূর্ত।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট