1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিয়ামতপুরে পিঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি: তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী উদ্যোগ

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পিঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন এক তরুণ উদ্যোক্তা। উপজেলার হাজীনগর ইউনিয়নের মাকলাহাট গ্রামের বাসিন্দা মোঃ মাহফুজ আলম নিজ উদ্যোগে আধুনিক পদ্ধতির একটি পিঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ করছেন, যেখানে প্রায় ৩০০ মণ পিঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে।
স্থানীয়ভাবে উৎপাদিত পিঁয়াজ বাজারজাত করার পূর্বে পচন ও অপচয় রোধে এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। প্রতি মৌসুমে সংরক্ষণের অভাবে উল্লেখযোগ্য পরিমাণ পিঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এ সমস্যা সমাধানে প্রযুক্তিনির্ভর সংরক্ষণাগার কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্যোক্তা মোঃ মাহফুজ আলম জানান, পিঁয়াজ সংগ্রহের পর উপযুক্ত তাপমাত্রা ও বায়ু চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে সংরক্ষণ করা গেলে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। সেই লক্ষ্যেই তিনি আধুনিক নকশায় সংরক্ষণাগারটি নির্মাণ করছেন। এর মাধ্যমে নিজের উৎপাদিত পিঁয়াজ নিরাপদে সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্যিকভাবে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তার।
স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের উদ্যোগ সফল হলে পিঁয়াজ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ফলে বাজারে সরবরাহ স্থিতিশীল থাকবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, মোঃ মাহফুজ আলম দীর্ঘ কয়েক বছর ধরে সফলভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন। তার এই উদ্যোগ শুধু ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ নয়; বরং বরেন্দ্র অঞ্চলে সবজি চাষ ও সংরক্ষণ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট