
স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দ্বারা মৎস্য ও জলজ প্রাণি ধ্বংসের অভিযোগে ভাঙ্গুড়া উপজেলাধীন কাজিটোল, বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বিকেল ৫ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযান চলাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ৫১ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক মূল্য = ২,০৪,০০০/- (দুই লক্ষ চার হাজার) টাকা
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই নাইমসহ পুলিশ টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের উদ্যোগকে জনসাধারণ স্বাগত জানিয়েছেন।
Leave a Reply