1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের

কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুরে উজানের ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমা অতিক্রম না করলেও চরাঞ্চলের নিশ্চিন্তপুর এবং চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে দুই শতাধিক বসতভিটা, কয়েক শত বিঘা ফসলি জমি ও পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে নবনির্মিত কোটি টাকার ৩ তলা ভবনসহ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মসজিদ, মাদ্রাসা, বাজার ও ফসলি জমিসহ জনবসতি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সরেজমিনে জানা গেছে, চলতি আষাঢ় মাসের শুরু থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির প্রবল স্রোতে উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের চর দোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে। কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম যমুনার ভাঙনে ফসলি জমি বিলীনের কথা নিশ্চিত করেছেন।

চরদোরতা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সব চাইতে বেশি ভাঙ্গনের কবলে পড়েছে চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া এবং চরগিরিশ গ্ৰাম। ইতোমধ্যে ২ শতাধিক বসতি, পাকা সড়ক, ও আবাদী জমি নদীতে বিলীন হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আরো শতাধিক বসতি, বাজার, একাধিক মসজিদ ও মাদ্রাসা এবং শত শত বিঘা আবাদী জমি। গ্ৰামে অবস্থিত পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ৩ তলা ভবন যে কোনো সময় নদীগর্ভে বিলীনের আশংকা করছেন স্থানীয়রা। ভাঙ্গন কবলিত নদী তীর হতে মাত্র ১০০ গজ দূরে রয়েছে ভবনটি। চার মাস আগে কোটি টাকার ভবনটি উদ্বোধন করা হয়। ঝুঁকিপূর্ণ স্থানে বড় স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন জনসাধারণ। এবং ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের জরুরি কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন তারা।

পশ্চিম চরগিরিশ সরকারি বিদ্যালয়টির প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান অব্যহত রয়েছে, ভাঙ্গনের বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা বলেন, সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, নিশ্চিন্তপুরে নদী ভাঙ্গন রোধে পাউবোর জরুরি কার্যক্রম রয়েছে। এছাড়া চরগিরিশে প্রায় ২ কিলোমিটার জায়গজুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে, ভাঙ্গন রোধে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে, পাশ হলে কাজ শুরু করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট