
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক বিএনপির ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান ও মূল বেশ কিছু আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে|
বৃহস্পতিবার ঘোড়াঘাট থানার সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়| মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামলাকারীদের রক্ষায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম নিয়ামত উল্লাহ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাব্বির হোসেন ক্ষমতার অপব্যবহার করেছেন| তারা যোগসাজশ করে মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছেন। যার মামলা নং-০৭ জিআর-১২৯/২৪ কিন্তু টাকার বিনিময়ে সেই মামলা থেকে আওয়ামী লীগ পদধারী অনেক নেতার নাম বাদ দিয়ে তদন্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও সার্কেল এএসপি আদালতে চার্জশিট প্রেরণ করেছে| আমরা সুষ্ঠ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি| মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রক্ষা করতে থানার ওসি এবং তদন্তকারী কর্মকর্তা যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত নিন্দনীয়| বিচার পাওয়ার আশায় মামলা দেওয়া হলেও পুলিশ কর্মকর্তাদের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে সঠিক বিচার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে| অবিলম্বে অভিযুক্ত এসব পুলিশ কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় শাস্তির মুখোমুখি করতে হবে|”
সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং পৌর আহব&য়ক সজীব মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন|
বক্তারা অবিলম্ বিতর্কিত তিন পুলিশ কর্মকর্তার অপসারণ, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং থানার কতিপয় চিহ্নিত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জোর দাবি জানান| অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা| এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা যে বিষয়ে মানববন্ধন করেছে আসলে তদন্ত কর্মকর্তা স্বধীন তিনি তার মতো করে চার্জিশিট দিয়েছে| এখানে অবৈধ লেনদেন কিংবা অনিয়মের সুযোগ নেই।
Leave a Reply