
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মহাসড়কসংলগ্ন একটি পুকুর থেকে সাবেদুল (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে উপজেলার রাজাবাড়ি হাট বিজিবি ক্যাম্পের বিপরীতে ঢাকা-রাজশাহী মহাসড়কসংলগ্ন পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাবেদুল গোদাগাড়ী থানার বিজয়নগর কলোনী এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ buy ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply