1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ

গল্প নয় বাস্তবে চোখের জল ঝরিয়ে এসিল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উপজেলার হাসিয়া মৌজার (৮৫) বছরের বৃদ্ধ ছোলেমান হোসেন। তিনি গত ২১-০৭-২৬ ইং তারিখে রেকর্ড সংশোধনের মিস কেস নং ০৫/২৬-২৭ এর একটি চূড়ান্ত রায় পেয়েছেন, মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামানের দপ্তর থেকে। কোনো রকম হয়রানী আর টাকা পয়সা খরচ ছাড়াই এই শেষ বয়সে এসে নিজের শেষ সম্বল একখণ্ড জমির মালিকানা যে তিনি বিবাদীদের নিকট থেকে ফিরে পাবেন, এমনটি কখনোই মনে করেননি। রায়ের কাগজ হাতে পাওয়ার পর তার দু’চোখ থেকে আনন্দের অশ্রুুজল গড়িয়ে পড়েছিলো। উপজেলার বান্দের পাড়া মৌজার গৃহিণী আরজু আক্তার জানান, আমরা উপজেলা ভূমি অফিস থেকে হয়রানী ছাড়াই একই দিনে ২টি মিস কেসের রায় পেয়েছি। বিবাদীদের প্রতি লড়াই করে একসাথে দুটি মিস কেসের রায় পাওয়া এখানে বিরল ঘটনা। আমাদের ২ টি মিস কেসেরই চূড়ান্ত অনলাইন অনুলিপি প্রদাণের জন্য উপজেলা এসিল্যান্ড মহোদয় গত ৩০-০৬-২৬ ইং তারিখে নিজ দ্বায়িত্বে সমস্ত কাগজ পত্র রংপুর জেলা প্রশাসক মহোদয় এর রেকর্ড রুমে পাঠিয়ে দিয়েছেন। তিনি কৃতজ্ঞতা স্বীকার করে আরও বলেন, শুধু এসিল্যান্ড মহোদয়ই নন,তার দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীরাই জনবান্ধব। সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন, ওই ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনা অনেক ভালো তারা সকলেই আমাদের যে উপকার করেছেন তা কোনদিনও ভোলার মতো নয়। এছাড়াও উপজেলার বিনোদপুর মৌজার মিজানুর রহমান, হামিদপুর মৌজার সবুজ মিয়া, শেকুরপাড়া মৌজার আশিকুর রহমান রতন ছাড়াও মহানগর সদর সার্কেলের বড় বাড়ী মৌজার শাহজালাল মিয়া ও সুলতান আহমেদ সহ একাধিক জন আলোকিত নিউজ কে বলেন, এসিল্যান্ড মহোদয় অনেক সুন্দর মনের মানুষ। আমাদের নামজারী খারিজ সহ একাধিক সমস্যা নিয়ে আমরা ওনার দপ্তরে চলাচল করেছি। আমাদের কথা শুনে কাগজপত্র দেখে অতি অল্প সময়েই উনি আমাদের সব কাজ গুলো হয়রানী ছাড়াই পার করে দিয়েছেন। রংপুর মহানগর সদর সার্কেল (ভূমি), ও মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সহ দুই অফিসের দ্বায়িত্ব পালন করে স্মরণকালের একজন ভালো, দক্ষতাসম্পন্ন ও চৌকস কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আশিক জামান। তাঁর দুরদর্শী ও বলিষ্ঠ পরিচালনায় যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো সেবা মিলছে দুটি ভূমি অফিস থেকে। একটি সমর্থিত সূত্র জানায়,রংপুর মহানগর সদর সার্কেল ও মিঠাপুকুর উপজেলায় প্রতি মাসে ৬ হাজার থেকে ৭ হাজারের মতো নামজারী খারিজ আবেদন জমা পড়ে সেগুলোর সম্পূর্ণ শুনানী গ্রহণ করে ২৮ দিনের মধ্যেই নিষ্পত্তি করতে হয় এসিল্যান্ড আশিক জামান কে, এছাড়াও শত শত মিস কেসের শুনানি গ্রহণ শেষে প্রতিটি মামলার সঠিক রায় প্রকাশ সহ মোবাইল কোর্ট পরিচালনা করা,প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে তহশিলদারদের প্রতিটি কাজের অগ্রতির তদন্ত করা সহ বিভিন্ন দাপ্তরিক মিটিং আলোচনার মধ্যে তাকে রাত দিন ব্যস্ত সময় পার করতে হয়। এতো কিছুর পরও একটি কুচক্রী মহল এসিল্যান্ড মহোদয় এর নিকট অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করতে না পেরে তাঁকে বিতর্কিত করতে নানাভাবে প্রপাগান্ডা চালাচ্ছে। ভূমি সেবার গতি বাড়ানোর পাশাপাশি আবেদন নিষ্পত্তি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে এসেছে এবং সেবাগ্রহীতারা আগের তুলনায় দ্রুত সেবা পাচ্ছেন। সীমিত সময় নিয়ে দায়িত্ব পালন করলেও সহকারী কমিশনার (ভূমি) আশিক জামানের আন্তরিকতা, দক্ষতা ও জনবান্ধব মনোভাবের কারণে ভূমি অফিসের সার্বিক সেবার মান পূর্বের তুলনার অনেকটা উন্নত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে উক্ত এলাকার সৃজনশীল মানুষেরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট