1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু মাদারীপুর সরকারী কলেজে মানবপাচার,মাদক, কিশোরগ্যাং,খাদ্যে ভেজাল,হাম-ডেঙ্গু,খাদ্যমূল্য কৃত্রিম বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত সভা অনুষ্ঠিত ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মেসির,ছুঁয়ে ফেললেন ক্লোসাকে ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর

মাদারীপুর সরকারী কলেজে মানবপাচার,মাদক, কিশোরগ্যাং,খাদ্যে ভেজাল,হাম-ডেঙ্গু,খাদ্যমূল্য কৃত্রিম বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সরকারী কলেজের আয়োজনে বুধবার (১৭ ই জুন) সকালে কলেজ ক্যাম্পাসের হলরুমে ছাত্র-শিক্ষক-জেলা প্রশাসনের সমন্বয়ে মানবপাচার, মাদক, কিশোরগ্যাং, খাদ্যে ভেজাল, কৃত্রিম খাদ্যপণ্য মূল্যবৃদ্ধি, হাম-ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত এক সমন্বিত আলোচনা সভা এবং আসন্ন এইচএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহনকারীদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মোঃ লুৎফর রহমান খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (উদ্ভিদবিজ্ঞান) মোঃ রিয়াদ হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। তিনি তার বক্তব্যের শুরুতে গুরুত্বপূর্ণ এমন অনুষ্ঠান আয়োজনের জন্য উপস্থিত ছাত্র-শিক্ষক, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনায় দোয়া ও জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, সমাজের রন্ধ্রে-রন্ধ্রে আজ সামাজিক অবক্ষয় ছড়িয়ে পড়েছে। মাদক, কিশোরগ্যাং, মানবপচার, খাদ্যে ভেজাল, কৃত্রিম মূল্যবৃদ্ধি, চাঁদাবাজী, সন্ত্রাস সর্বত্র ছড়িয়ে পড়েছে। এছাড়াও ডেঙ্গু-হাম-রুবেলার সমস্যা এখন প্রকট আকার ধারণ করছে। এর থেকে উত্তরণে সরকার ও প্রশাসনের পাশাপাশি ছাত্র-শিক্ষক, গণমাধ্যমকর্মী সহ সচেতন নাগরিক সমাজ সবার রয়েছে ব্যাপক ভূমিকা। তিনি আরও বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর এবং ছাত্র-ছাত্রী-তরুন-যুবকরা হলো দেশের আগামীর ভবিষ্যৎ। এক্ষেত্রে শিক্ষকরা যুগোপযোগী পাঠদান সহ নৈতিক শিক্ষায় ভূমিকা ও অবদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও লেখাপড়ার পাশাপাশি সমাজ এবং আগামীর সুন্দর প্রজন্ম গঠনে রাখতে পারে বলিষ্ঠ ভূমিকা, সামাজিক অবক্ষয় প্রতিরোধেও রয়েছে তাদের নৈতিক দায়িত্ব। এসময় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ লিটন মোল্লা,অনুষ্ঠানের আহবায়ক (রসায়ন বিভাগ) প্রফেসর মোঃ আল মামুন,শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক আবু তৌফিক আহম্মেদ, অধ্যাপক মোঃ সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক শরীফ মোঃ হুব্বুল কবীর,সাংবাদিক এম,আর মুর্তজা(এনটিভি),শরীফ মোঃ ফায়েজুল কবীর (দৈনিক বাংলা) মহসিন তালুকদার (আমার সংবাদ) সহ উক্ত কলেজের অন্যান্য শিক্ষক,তিন শতাধিক ছাত্রী-ছাত্রী ও সুধীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট