1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

জলঢাকায় বোরো ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ লাল মিয়া,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় চলতি বোরো মৌসুমে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কয়েক হাজার কৃষক। আবহাওয়া অনুকুল থাকায় সময়মত বোরো ধান রোপনে এই সময়টাকেই উপযোগী মনে করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার প্রতিবেদককে জানান, চলতি বোরো মৌসুমে জলঢাকা উপজেলায় ১১ হাজার ৮শত ৩৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ উপজেলার কৃষকেরা বোরো ব্রী ধান ৮৯, ৯২, ১০০, ১০২ ও বীনা ধান-২৫, ২৯, ২৮ জাতের বেশী আবাদ করে থাকেন। সময়মত বীজতলা তৈরী হওয়ায় কৃষকেরা এখন মাঠে বোরো ধানের চারা লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এজন্য উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের দাড়ে দাড়ে গিয়ে সঠিক পরামর্শ দিচ্ছেন, যাতে করে তারা উপকৃত হতে পারে। এছাড়াও বোরো মৌসুমে ধান রোপনে যে পরিমান সারের প্রয়োজন দেখা দেয় উপজেলার সার ডিলারদের কাছে সে পরিমান পর্যাপ্ত সার মজুদ রয়েছে।
উপজেলার বালাগ্রামের কৃষক মনছার জানান, তিনি এবার দুই একর জমিতে ব্রী ধান-৮৯ আবাদ করেছেন। সময়মত বীজ ও সার পাওয়ায় সঠিক সময় ধানের চারা রোপন করতে পেরেছেন। আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের তুলনায় এবারও ভাল ফলনের আশা করছেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গ্রামাঞ্চলের কৃষান-কৃষানীরা এখন বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট