
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভাধীন হাটখোলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ০১ (এক) জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২/০৫/২০২৬ ইং তারিখ রাত ১০:৪৫ ঘটিকার সময় বীরগঞ্জ থানা পুলিশ হাটখোলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন মাদক সেবনকারীকে আটক করে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে আটককৃত আসামিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামির পরিচয়:১। মোঃ নাসিম (১৯)পিতা: মোঃ গোলাম ফারুক সাং: সুজালপুর, হাটখোলা
থানা: বীরগঞ্জ জেলা: দিনাজপুর সাজা:০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড।সাজা কার্যকর শেষে আসামিকে থানা হাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে হাজতি পরোয়ানা মূলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হবে।