1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন ডিমলায় ফায়ার সার্ভিসের দখলে জমি, ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা জমির মালিক ফের ইরানে হামলার বিষয়ে জোরালোভাবে ভাবছেন অধৈর্য ট্রাম্প উদ্ভাবনে মনোযোগ না দিলে বিশ্বে টিকে থাকা কষ্টসাধ্য হবে: প্রধানমন্ত্রী বাসের স্কুলব্যাগে মিলল ৫০০ অ্যাম্পুল  বাইশাকান্দা ও সূয়াপুর ইউনিয়নে দেড় বছর যাবত টিসিবি কার্যক্রম বন্ধ,হতাশ হতদরিদ্র মানুষ ঈদের ছুটি নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য ও পরিবেশ দূষণের অভিযোগে এক মুরগি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজার তদারকির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মান যাচাই করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে উপজেলার উত্তরপাড়া মাইক্রোবাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মুরগি ব্যবসায়ী মো. শহীদ হোসেনকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের দায়ে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযোগ রয়েছে, মুরগি পরিষ্কারের পর পুকুরের পানিতে নোংরা আবর্জনা ও রক্ত ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান। এ সময় বাজারে বিক্রিত ব্রয়লার মুরগিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, বাজার নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। প্রশাসনের এমন তদারকি কার্যক্রমে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট