1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং 

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎ সরকারের ২০২৬ সালের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে লালমনিরহাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত কর্মসূচিগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসনের তৎপরতা তুলে ধরা হয় এই সভায়।

‎বুধবার (১৩ মে) দুপুরে লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। এছাড়াও অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার সৌমিক রায় সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎প্রেস ​ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষিত ইশতেহার অনুযায়ী সরকার গঠনের পর থেকেই দ্রুততার সঙ্গে জনবান্ধব কর্মসূচিগুলো শুরু হয়েছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। এর মাধ্যমে নারীপ্রধান ও হতদরিদ্র পরিবার গুলোকে মাসে ২,৫০০ টাকা সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে।

‎কৃষি খাতের আধুনিকায়নে টাঙ্গাইলে উদ্বোধনের পর এখন দেশজুড়ে এই কার্ড বিতরণ চলছে। এর মাধ্যমে সার, বীজ ও ঋণের ভর্তুকি সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। এছাড়াও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হচ্ছে, যার সুফল পাবেন প্রায় ১২ লাখ কৃষক।

‎এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন কাজ দ্রুত এগিয়ে চলছে। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর নীতিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

‎​জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বক্তব্যে বলেন, সরকারের এই বিশাল কর্মযজ্ঞের সুফল যেন প্রকৃত উপকারভোগীরা পায়, সেজন্য জেলা তথ্য অফিসের মাধ্যমে উঠান বৈঠক, কৃষক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী চলছে। তবে উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অনেক সময় অপপ্রচার চালানো হয়।

‎​তিনি যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কাজে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

‎জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক বলেন, জনগণের অংশগ্রহণ ও সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করা গেলে ২০২৬ সালের ইশতেহার বাস্তবায়ন দেশের আর্থ-সামাজিক চিত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

‎​প্রেস ব্রিফিংয়ে জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট