1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক বিধবা নারীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেওয়া এবং ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উঠেছে একই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামের বাসিন্দা মোছাঃ রুপালী আক্তার (২৭) গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বামী হারানোর পর দুই সন্তান নিয়ে স্বামীর পৈত্রিক বাড়িতে বসবাস করে আসছেন। স্বামীর মৃত্যুর পর থেকেই একই বাড়ির বাসিন্দা মোঃ তারা শেখ (৪০) তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন এবং ভয়ভীতি দেখাতেন। এমনকি অভিযুক্তের স্ত্রীকেও বিষয়টি জানালে কোনো প্রতিকার না পেয়ে উল্টো অপমানের শিকার হন তিনি।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী তার বসতঘরে সন্তানদের নিয়ে অবস্থান করছিলেন। এ সময় ঘরের বাইরে গিয়ে ফিরে আসার পর অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক জাপটে ধরেন। তার চিৎকারে ছেলে জেগে উঠে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে বিয়ে না করলে অপহরণ ও হত্যার হুমকিও দেন বলে অভিযোগে বলা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী নারী ও তার দুই সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় অবশেষে থানায় অভিযোগ করেন বলে জানান তিনি।
এ ব্যাপারে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনার দ্রুত বিচার ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট