1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ও জামির্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ ১ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে সাত্তার ফাউন্ডেশন।
শনিবার(১৩ জুন) বিকেলে জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর গ্রামের মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সমাজসেবক নজর আলী মেম্বার।

অনুদান প্রদান করেন সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সাত্তার খান।
এ সময় আব্দুস সাত্তার খান বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। কোনো অসহায় মানুষের দুর্দশার কথা শুনলে নিজের অবস্থান থেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করি। আমি সবসময় ভাবি, যদি আমি নিজেই ওই অবস্থায় থাকতাম, তাহলে আমার কী উপায় হতো। সেই উপলব্ধি থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই সাত্তার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, সাত্তার ফাউন্ডেশন আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবে।”

সাত্তার ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং আর্থিক সংকটে চিকিৎসা নিতে অক্ষম মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। প্রতি মাসেই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এদিন অনুদানপ্রাপ্তদের মধ্যে ছিলেন চন্দননগর গ্রামের দিলবার খা, মনোয়ারা বেগম, কদর জান, মজিরন বেগম, রোকসানা বেগম, সীমা আক্তার, আনোয়ারা বেগম ও তারাজান বিবি। গোপালনগর গ্রামের মো. ইসরাফিল ও রাবিয়া আক্তার। শ্যামনগর গ্রামের শাহিনুর রহমান। শায়েস্তা গ্রামের জাহানারা বেগম ও রাধেশ্যাম। আলীনগর গ্রামের আছিয়া খাতুন এবং ভূমদক্ষিণ গ্রামের লিপি আক্তার।

অনুদানপ্রাপ্ত দিলবার খা বলেন, “জন্মের পর থেকে অন্ধ অবস্থায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। সাংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। সাত্তার ফাউন্ডেশনের এই অনুদান আমার সংসারের জন্য অনেক উপকারে আসবে।”

মনোয়ারা বেগম বলেন, “অভাবের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলাম না। এই আর্থিক সহায়তা পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি। আব্দুস সাত্তার খানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন টাচ সংসদের সভাপতি মিজানুর রহমান মিরু, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো. মোবারক হোসেন, সদস্য সচিব মো. সুজন মোল্লা, সাংবাদিক হাবিবুর রহমান, হাবিবুর রহমান রাজিব,আব্দুল গফুর, সোহেল রানা এবং সাত্তার ফাউন্ডেশনের কর্মী জাফর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট