1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে রোববার (১৪ জুন) চুক্তি স্বাক্ষর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই চুক্তি স্বাক্ষরের এই সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করেছিল ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ‘সবার জন্য উন্মুক্ত’ হয়ে যাবে। দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা ‘ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি’ নিচ্ছে।

ট্রাম্পের মন্তব্যের আগে শনিবার (১৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি অবশ্য চুক্তি স্বাক্ষরের সময়সূচি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাননি। তিনি বলেছেন, ‘সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে এটি আগামীকাল (রোববার) হবে না।’

তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘চুক্তিটি আগামীকাল (রোববার) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।’

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, ‘উপযুক্ত সময়ে, যখন সবকিছু শান্ত থাকবে, আমরা সেখানে গিয়ে ‘নিউক্লিয়ার ডাস্ট’ সংগ্রহ করব।’ পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট