1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা হারানো বিজ্ঞপ্তি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে-ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস, এম সারোয়ার এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান অবশেষে ভোগান্তির অবসান,নতুন গেট পেল বীরগঞ্জ মডেল বিদ্যালয় দুপচাঁচিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ,আহত সাংবাদিক। ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক,উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল জনদুর্ভোগ লাগবে ইদ্রিস শেখের উদ্যোগে চারটি সাঁকো নির্মাণ পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার,মোবাইল কোর্টে সাজা মাঠে নেমেই পেনাল্টিতে গোল পেলেন মেসি, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার ফের চালু হচ্ছে

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয়

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঘিরে আর্থিক শৃঙ্খলা ও বাস্তবায়ন সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ঋণনির্ভর বাজেট ভবিষ্যতে দেশের আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রস্তাবিত বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা রয়েছে। পাশাপাশি বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করতে পারে। তাঁর মতে, বাজেটের সাফল্য মূলত নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।

তিনি আরও বলেন, বাজেটে মানবিক অর্থনীতি গড়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে যুব সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণির জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা ইতিবাচক দিক হিসেবে দেখা যায়। তবে এসব নীতিগত অগ্রাধিকারের বাস্তবায়নের জন্য যে আর্থিক কাঠামো প্রয়োজন, তা এখনো যথেষ্ট শক্তিশালী নয়।

এই অর্থনীতিবিদ বলেন, বাজেটে উদারীকরণ, মানবিক অর্থনীতি গঠন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এসব লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় আর্থিক ভিত্তি দুর্বল হওয়ায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তিনি আরও বলেন, বাজেটে বৈদেশিক ঋণনির্ভরতা এবং বড় আকারের থোক বরাদ্দ ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে সরকারের দক্ষতা ও বাস্তবায়ন সক্ষমতার ওপর।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা কার্যকরভাবে এই বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট