1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে?

পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাচ্ছেন লেবাননের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রোডলফ হাইকাল।  শনিবার (৬ জুন) তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন।  খবর আনাদোলুর।

লেবানন সেনাপ্রধানের এই সফর এমন সময়ে হচ্ছে, যখন তেল আবিব বৈরুতে হামলা চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনিরের আমন্ত্রণে হাইকাল পাকিস্তান সফরে গেছেন। তবে সফরের মেয়াদ বা বিস্তারিত কর্মসূচি সম্পর্কে কিছু জানানো হয়নি।

এদিকে, এপ্রিলের মাঝামাঝি একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া হামলাগুলোতে ৩ হাজার ৫৯৩ জন নিহত এবং ১০ হাজার ৯৯০ জন আহত হয়েছেন।

এই সফর এমন সময় হচ্ছে, যখন পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। এই প্রচেষ্টা লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার বৃহত্তর কূটনৈতিক উদ্যোগের সঙ্গেও সম্পর্কিত।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেকোনো সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ হলো লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখা।

তবে শুক্রবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, ইরানের উচিত দক্ষিণ লেবানন ও সেখানকার বাসিন্দাদের ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার না করা।

এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, লেবানন ও ইসরাইল ওয়াশিংটনে অনুষ্ঠিত চার দফা আলোচনার পর একটি যৌথ অভিপ্রায় ঘোষণাপত্র প্রকাশ করে। এর লক্ষ্য হলো যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা কমানো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট