1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা হারানো বিজ্ঞপ্তি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে-ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস, এম সারোয়ার এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান অবশেষে ভোগান্তির অবসান,নতুন গেট পেল বীরগঞ্জ মডেল বিদ্যালয়

কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা কলমাকান্দায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো অসহায় নূরুল আমিনকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে নূরুল আমিনের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে নতুন ঘর হস্তান্তর করা হয়। দীর্ঘদিনের কষ্ট, অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের অবসান ঘটিয়ে নতুন এই ঘর তার পরিবারে এনে দিয়েছে স্বস্তি, নিরাপত্তা ও নতুন আশার আলো। জানা যায়, গত ২১ মে পবিত্র ঈদুল আজহার আগে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর আব্দুর রশিদ তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম পেজে নূরুল আমিনের জীবন সংগ্রামের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি মানবিক সহায়তার আহ্বান জানিয়ে বলেন, “হয় নগদ ১০ টাকা, নয়তো ভিডিওটি শেয়ার করুন। কেউ সাহায্য না করলে ভিক্ষা করে হলেও নূরুল আমিনকে একটি ঘর উপহার দেব।”
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসে। তিনি নূরুল আমিনের জন্য একটি নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন। প্রতিশ্রুতি অনুযায়ী অল্প সময়ের মধ্যেই ঘর নির্মাণের কাজ সম্পন্ন করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নূরুল আমিন জীবিকার তাগিদে ঢাকার একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। ২০২১ সালে কর্মরত অবস্থায় ভয়াবহ বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর দীর্ঘ প্রায় এক বছর চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে কর্মক্ষমতা হারিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। বর্তমানে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছিলেন।
পরিবারের এমন দুঃসময়ে তার সহোদর ছোট ভাই শামীম মিয়া সাধ্যমতো বড় ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও তিনি নিয়মিত সহযোগিতা করে আসছেন, যাতে পরিবারের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়। স্থানীয়রা জানান, শামীম মিয়ার আন্তরিকতা ও দায়িত্ববোধ নূরুল আমিনের পরিবারকে কঠিন সময় পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত নূরুল আমিন বলেন, “আমি কখনো ভাবিনি আমার মতো একজন অসহায় মানুষের জন্য কেউ এভাবে এগিয়ে আসবেন। মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সাংবাদিক আব্দুর রশিদের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজ আমার সন্তানদের মাথা গোঁজার নিরাপদ একটি আশ্রয় হয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম বলেন, “সাংবাদিকতার অন্যতম দায়িত্ব হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরা। সহকর্মী আব্দুর রশিদ নূরুল আমিনের মানবিক সংকটকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অনেক অসহায় মানুষের জীবন বদলে যেতে পারে। তিনি আরও বলেন, একজন সাংবাদিকের মানবিক উদ্যোগ এবং একজন জনপ্রতিনিধির আন্তরিক সহযোগিতার মাধ্যমে একটি অসহায় পরিবার নতুন জীবন ফিরে পেয়েছে। এটি সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।”
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব মো: সোলেমান হক, ইমাম ও হাফেজ মাওলানা এমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার বাসিন্দারা। স্থানীয়দের মতে, একটি ভিডিও থেকে শুরু হওয়া মানবিক উদ্যোগ আজ একটি অসহায় পরিবারের জীবনে নতুন স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। মানবতার এই দৃষ্টান্ত সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে এবং প্রমাণ করেছে—মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট