1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা হারানো বিজ্ঞপ্তি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে-ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস, এম সারোয়ার এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান অবশেষে ভোগান্তির অবসান,নতুন গেট পেল বীরগঞ্জ মডেল বিদ্যালয় দুপচাঁচিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ,আহত সাংবাদিক। ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক,উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল

ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

আজ শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দলুয়া বাজার সংলগ্ন প্রাণনগর ২ নম্বর কলোনীএলাকায়
ফেন্সিডিল খালি বোতল, ট্যাপেন্ডাল ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ সুলতান (৩৫) নামে কুখ্যাত মাদক কারবারি কে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে আটক করেছে।

তার বাবার নাম কেরামত আলী। সূত্র মতে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে প্রত্যন্ত পল্লীর সেরা মাদক কারবারির বিরুদ্ধে অভিযান চালিয়ে তার বাসভবন ঘেরাও করে গ্রাম পুলিশসহ এলাকাবাসী তাকে আটক করেছে।

এ সময় তার কাছ থেকে ফেন্সিডিলের খালি বোতল ১০ টি, ট্যাপেন্ডাল ট্যাবলেট ৯০ পিস, মাদক সেবনের সরঞ্জামাদি এবং ১টি ধারালো রামদা, ১টি ছোড়া তথা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই দিনেশের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতা কে শান্ত করে এবং অভিযুক্ত সন্ত্রাসী মাদক কারবারি কে আলামতসহ গ্রেফতার, থানায় মামলা রেকর্ড ও আদালতে প্রেরন করা হয়।

এ ব্যাপারে ওই এলাকার সম্মানিত স্থানীয় জনপ্রতিনিধিগন সহ বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মোশাররফ হোসেন (সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী) বলেন এলাকাবাসী প্রত্যন্ত পল্লীতে এ ধরনের মাদকের ভয়াবহতায় মারাত্মক উদ্বিগ্ন, তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বেপরোয়া মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আগামীতেও মাদকের বিরুদ্ধে জনতার কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপর দিকে একটি সুত্র জানিয়েছে মাদক কেনা বেচায় বাধা দেয়ায় সন্ত্রাসী মাদক কারবারি সুলতান একই এলাকার প্রতিবাদী যুবক প্রত্যয় কে ধরে নিয়ে রাতভর শারীরিক নির্যাতন করার কারণে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে এই পদক্ষেপ নেয়।

প্রত্যয় একই এলাকার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জামায়াতের নায়েবে আমির এ কে এম কাউসারের ছেলে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন আটকৃত মাদক কারবারি সুলতান আলীর নামে একটি মামলা হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, কোন ছাড় দেয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট