1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা

দুপচাঁচিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ,আহত সাংবাদিক।

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

দুপচাঁচিয়া উপজেলার মণ্ডলপাড়া এলাকায় মাদক কারবারের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সাংবাদিক সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক আজকের শেরপুর সরকারি মিডিয়া তালিকাভুক্ত বগুড়ার প্রতিনিধি এবং শেরপুর থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ‘শেরপুর নিউজ’, বাংলা টেলিভিশন অনলাইন পোর্টালের সদস্য, সাংবাদিক ইউনিয়ন ঢাকা ও ‘দুনিয়া জুড়ে বাংলার ছবি’র সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার মণ্ডলপাড়া এলাকায় একটি ফ্যান্সি দোকানের আড়ালে কথিত মাদক ব্যবসার তথ্য সংগ্রহ করতে যান ওই সাংবাদিক। সেখানে পৌঁছানোর পর স্থানীয়ভাবে ‘মাদকের ডন’ হিসেবে পরিচিত বলে অভিযোগ থাকা বাপ্পী (পিতা- নজরুল) সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ভুক্তভোগীর দাবি, সংবাদ সংগ্রহের একপর্যায়ে বাপ্পী ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় এবং এলোপাতাড়িভাবে মারধর করা হয়। হামলার সময় মোবাইল ফোন ব্যবহার করে কাউকে খবর দিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক আরও অভিযোগ করেন, হামলাকারীরা নিজেদের প্রভাবশালী দাবি করে বিভিন্ন ধরনের হুমকি দেয়। অভিযুক্ত বাপ্পী নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাপ্পীর বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট