1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা হারানো বিজ্ঞপ্তি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে-ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস, এম সারোয়ার এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার

ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পাবনার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান LGCRRP, UIIP ও ADP প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ জুন দুপুরের সময় পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া, কাজের গুণগত মান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট (RMSU) রাজশাহীর উপ-পরিচালক মাহবুবুল আলম এবং ভাঙ্গুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম। পর্যালোচনা সভায় ভাঙ্গুড়া পৌরসভার চলমান LGCRRP, UIIP ও ADP প্রকল্পের আওতায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়। সভায় সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জনসেবামূলক অবকাঠামো নির্মাণ, পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম এবং পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
প্রধান অতিথি কবির আহামদ প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই নগরায়ণ নিশ্চিত করতে উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্পের কাজের মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন করা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।
সভা শেষে অতিথিবৃন্দ ভাঙ্গুড়া পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে পরিবেশ রক্ষায় আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
সভায় উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়িত হলে ভাঙ্গুড়া পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট