1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

পীরগাছা প্রতিনিধিঃ

রংপুর জেলার পীরগাছা উপজেলায় চোরাই বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে “পবিত্র ঝার চাইল্ড ড্রিম একাডেমি”-র বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। অভিযানে প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক মিটার এবং সার্ভিস ড্রপতার বাজেয়াপ্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমালোচনা সৃষ্টি হলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পীরগাছা জোনাল অফিস তদন্ত শুরু করে এবং পরবর্তীতে অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে পীরগাছা জোনাল অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার পরই মিটার ও সার্ভিস ড্রপতার জব্দ করা হয়। তারা আরও বলেন, বিদ্যুৎ চুরি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার শামিল এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পীরগাছা জোনাল অফিসের জেনারেল ম্যানেজার বলেন,তার এই জঘন্য অপরাধের উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটি স্থানে এ ধরনের অনিয়ম সমাজের জন্য নেতিবাচক বার্তা বহন করে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড অনেক আগেই বন্ধ করা সম্ভব হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট