1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সরকারী কলেজের চার তলা ভিতবিশিষ্ট ছাত্রাবাস-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসের বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়। বুধবার (১৩ ই মে) সকালে পবিত্র কুরআন তেলাওয়াত, মোনাজাত ও সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত কলেজের ছাত্রাবাস-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে পরে তিনি এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় তিনি উপস্থিত শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সুধীজনের সামনে তার বক্তব্যে সুন্দর মাদারীপুর গড়ার লক্ষ্যে দ্ব্যর্থহীণ কন্ঠে পাঁচটি বিষয়ে সহযোগিতা চাইলেন- যা’র মধ্যে মাদক,চাদাবাজ, কিশোর গ্যাং, ভূমিদস্যু ও মব নির্মূলের ঘোষণা রয়েছে। তিনি বলেন, যে কোনো মূল্যে এসব মাদারীপুর থেকে উৎখাত করা হবে, দলমত নির্বিশেষে সেক্ষেত্রে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়ার সুযোগ নেই, কেননা এসব নির্মূল করতে না পারলে তার এবং তার সরকারের পক্ষে শিক্ষা ব্যবস্থা সহ কোনো কিছুরই কাঙ্খিত উন্নতি সম্ভব নয়। এজন্য তিনি আইন-শৃঙ্খলা বাহিনী,রাজনীতিবিদ শিক্ষক, ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন, সচেতন মহল সহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। কলেজটির শিক্ষক ও ছাত্র-ছাত্রী,কলেজ সংসদ নেতা-নেত্রীদের দাবির মুখে তিনি উক্ত কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা সহ তাদের চলাচলের জন্য একাধিক বাসের ব্যবস্থা করার ঘোষণা দেন। এসময় তিনি আরো বলেন, আমি এই কলেজে লেখাপড়া করেছি, এখান থেকেই ১৯৮১ সালে জিএস নির্বাচিত হয়েছি এবং বর্তমানে এই কলেজেরই শিক্ষক-ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসাবে হাজির হয়েছি, কাজেই এই কলেজের প্রতি আমার শ্রদ্ধা- ভালেবাসা অগাধ । ইতিমধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের জন্য জাতীয় সংসদ ও মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন বলেও তার বক্তব্যে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান খান, উপাধ্যক্ষ মোঃ লিটন মোল্লা, অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর মোঃ কামাল হোসেন, আয়োজক কমিটির অন্যতম সদস্য সহযোগী অধ্যাপক শরীফ মোঃ হুব্বুল কবীর, শিক্ষক পরিষদ সম্পাদক আবু তৌফিক আহম্মেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও, উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজ শাখা ছাত্র-ছাত্রী সংসদের নেতৃবৃন্দ ও স্বতঃস্ফূর্ত সাধারণ ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান থেকে কলেজের পক্ষ থকে এসময় এমপি জাহান্দার আলী মিয়াকে সম্মানা স্মারক, ক্রেষ্ট প্রদান ও উর্দি পরিয়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট