1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নীলফামারীতে বিস্তৃত মাঠ জুড়ে সরিষার হলুদের সমারোহ

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

শীতের সকালে শিশির ভেজা ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠ জুড়ে কেবল চোখে পড়ছে সরিষা ফুলের সমারোহ। কুয়াশার আলোতেই চকচকে সরিষা ফুলের দৃষ্টিনন্দন সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রজাপতির দল ছুটে বেড়াচ্ছে ফুলে ফুলে। মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষার বিস্তৃত মাঠ। চোখ জুড়ানো হলুদের মেলা প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়েছে নিখুঁত ভাবে। মাঠের পর মাঠ যেন শুধু সরিষা ফুলের হলুদ হাসিতে রাঙিয়ে দিয়েছে পুরো ক্ষেত। নীলফামারীর বিভিন্ন এলাকায় সরিষার হলুদ ফুলে সজ্জিত বিস্তীর্ণ মাঠ। যেদিকে চোখ যায় শুধু হলুদ রঙের মেলা। ক্ষেতের পর ক্ষেতে সরিষা ফুলের এমনই নয়নাভিরাম দৃশ্য। দেখলেই জুড়িয়ে যায় নয়ন। মন বলে সেই হলুদের মাঝে মিশে যেতে। সরিষার ক্ষেতে নিজের স্মৃতি ধারণ করতে দলবেঁধে ছুটে আসছেন স্কুলের শিক্ষার্থী, তরুণ, শিশু এমনকি নানা পেশার মানুষ।নীলফামারীর সদর উপজেলার চাপড়া কাছারী এলাকার কৃষক রকি ইসলাম জানান, অধিক লাভের আশায় ৫ একর জমিতে সরিষা চাষ করেছি। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে। এবং ন্যায্য বাজার মূল্য পেলে অনেক লাভবান হবেন বলে তিনি জানান।বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলছেন মোবাইল ও ক্যামেরায়। দূর থেকে ভেসে আসছে সরিষা ফুলের মিষ্টি গন্ধ। মধু সংগ্রহে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল। তাদের গুনগুন সুরে বিমোহিত চারদিক। মাঠজুড়ে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যে কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। প্রতিটি সরিষার দানায় দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। হলুদের মাঠে কৃষকের ছোট ছোট অপূর্ণ শখ খেলা করছে এখন। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষকের পরিবারে এখন লাভের হাতছানি। এটি সবজি খাওয়ার পাশাপাশি মসলা হিসেবেও ব্যবহৃত হয় । তবে শীতকালীন ফসল সরিষা প্রধানত ব্যবহার হয় ভোজ্যতেল হিসেবে। গবাদি পশুর খাদ্য ও জমির সার হিসেবে সরিষার খৈল ব্যবহার করা হয়। বহুবিধ ব্যবহারযোগ্য এই শস্য সরিষার আবাদে খরচ নামমাত্র। আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও হয় বাম্পার, হাটে মেলে ভালো দাম। তাই প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে সরিষার চাষ।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সালথা উপজেলায় ৫৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে ভালো ফুল এসেছে এবং ফলনও আশাব্যঞ্জক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরিষা চাষিরা জানান, কিশোরগঞ্জ উপজেলা আলুর জন্য বিখ্যাত। এখানকার কৃষকরা প্রধানত আলু চাষ করেন। তারপরও কিছু জমিতে সরিষা চাষ করা হয়েছে। এবার বীজ বপনের পর পর্যাপ্ত শীত ও কুয়াশার কারণে গাছের আকৃতি ভালো রয়েছে। পাশাপাশি পোকার আক্রমণ কম হওয়ায় চাষে অতিরিক্ত খরচও হয়নি। ফলে সরিষা গাছে ফুল অনেক ভালো হয়েছে।

উপজেলা কৃষি অফিসার বলেন, “চলতি মৌসুমে কিশোরগঞ্জ উপজেলায় সাড়ে ৫শ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে রয়েছে। রোগবালাই কম হওয়ায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের উৎসাহিত করতে সার ও বীজ প্রদান করা হয়েছে।”

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত জমি পরিদর্শন করছেন এবং কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট