
মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশি নগর দিঘীবাড়ি জঙ্গল থেকে আয়না খাতুন নামে গৃহবধূল অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে বনের ভিতরে গজারী গাছের মধ্যে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে মির্জাপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জানা গেছে, ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী আয়না খাতুন গত ১১ দিন আগে নিখোঁজ হন। বুধবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। তবে হত্যা না আত্মহত্যা এ বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।