1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  পীরগাছায় ফায়ার সার্ভিসের অবহেলায়,আগুনে তিন বসতঘর পুড়ে ছাই তীব্র ক্ষোভ এলাকাবাসীর ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি, আলোচনায় ‘আর্ট’ চুক্তি ও রাশিয়ার তেল পৃথিবী থেকে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে হুমকি ট্রাম্পের পাটগ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির মির্জাপুরে যুবলীগ নেতার আদালতে আত্মসমর্পণ ডিএনসির অভিযানে চোলাইমদ,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু,আহত-১ ভোট গণনার মধ্যেই মমতার ‘জরুরি বার্তা’

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪টি চোরাই অটোরিকশা/ইজিবাইক, ২টি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল বগুড়া সদর থানায় এক অটোরিকশা চালক তার ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ করেন। ঘটনার তদন্তে নামে ডিবি পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৫ মে ভোরে সদর থানাধীন চারমাথা এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মামুন শিকদার (৪০), মিঠু পাটোয়ারী (৩০), সুমন মিয়া (৩০), জাকির হোসেন (৪০), নিতাই মিয়া (৪৫)সহ আরও দুইজন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকদের টার্গেট করে পরিকল্পিতভাবে ছিনতাই করে আসছিল। পরে এসব যানবাহন বিভিন্ন এলাকায় বিক্রি করে দিত।
অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৪টি অটোরিকশা/ইজিবাইক, ২টি ওয়াকিটকি সেট, একটি প্রাইভেটকার, ৬টি বাটন মোবাইল ও ১টি স্মার্টফোন।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট