1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার শেরপুর উপজেলায় তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ২০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় টের পেয়ে পালিয়ে যাওয়ায় মূল আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৫ মে) বিকেলে শেরপুর থানার রানবীর বালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রনবীর বালা গ্রামের বাসিন্দা বিপ্লব সরকারের ছেলে মোমিনুর ইসলাম বাবু (২৭)-এর বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশিকালে একটি লাল রঙের পার্স ব্যাগ থেকে ১১৫ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ব্যাগ থেকে মাদক বিক্রির টাকাসহ নগদ ১ লাখ ২০০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে ডিএনসি।

অভিযান চলাকালে ডিএনসির টীমের উপস্থিতি টের পেয়ে আসামী মোমিনুর ইসলাম বাবু পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে তাকে আটক করা সম্ভব হয়নি।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,
“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হই যে, ওই বাড়িতে ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। এরপরই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। আসামী পূর্ব থেকেই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।”

তিনি আরও বলেন,“পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা জোরদার করা হয়েছে। পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার চালানটির সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট