1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  পীরগাছায় ফায়ার সার্ভিসের অবহেলায়,আগুনে তিন বসতঘর পুড়ে ছাই তীব্র ক্ষোভ এলাকাবাসীর ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি, আলোচনায় ‘আর্ট’ চুক্তি ও রাশিয়ার তেল পৃথিবী থেকে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে হুমকি ট্রাম্পের পাটগ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির মির্জাপুরে যুবলীগ নেতার আদালতে আত্মসমর্পণ ডিএনসির অভিযানে চোলাইমদ,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু,আহত-১ ভোট গণনার মধ্যেই মমতার ‘জরুরি বার্তা’ সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার!

ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার শেরপুর উপজেলার বিরইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৫ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে ৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি, বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইদুজ্জামান হিমু-এর নেতৃত্বে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় বিরইল এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার শেরপুর থানাধীন
বিরইল এলাকার আলতাব সরকারের ছেলে ফিরোজ সরকার (৩১), শেরপুর থানাধীন ছানকা পশ্চিম পাড়ার নাসিরের ছেলে রানা (২৬) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে মিলন আহম্মেদ (২৫)।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ধ্বংস করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইদুজ্জামান হিমু বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদকসেবন বা মাদক ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না।”

এদিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট