
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে ২ জন আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন ১। মোঃ মিজানুর রহমান (২২), পিতা: মোঃ মোতালেব, সাং: ভবানীপুর ডাঙ্গারহাট
২। মোঃ শাকিল (২৬), পিতা: মোঃ মফিজুল ইসলাম, সাং: দেবীপুর(উভয়েই থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর)
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আসামিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘন করায় ৩৬(১) ধারায় প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।