1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় জয় পেলেও সরকার গঠন নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলনাড়ু ভেট্রি কাজাগাম’ (টিভিকে)। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বিজয় এখন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন। খবর হিন্দুস্থান টাইমসের।

তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১০৮টি আসনে জয়ী হয়েছে। তবে সরকার গড়তে প্রয়োজন ১১৮টি আসন, অর্থাৎ বিজয়ের এখনো ১০টি আসন কম রয়েছে। এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডিএমকে ৫৯টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে।

বিজয়ের সামনে এখন দুটি পথ

জোট সরকার গঠন: রাজ্যপাল বিজয়কে অন্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের প্রস্তাব দিতে পারেন। ইতোমধ্যে বিজয় ৫টি আসন পাওয়া কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তবে কংগ্রেস পাশে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ৫টি আসনের সমর্থন লাগবে তাঁর।

সংখ্যালঘু সরকার : বিজয় চাইলে এককভাবে সংখ্যালঘু সরকার গঠনের দাবি জানাতে পারেন। সেক্ষেত্রে সরকার গঠন করা সম্ভব হলেও যেকোনো আইন বা প্রস্তাব পাস করতে তাঁকে সবসময় অন্য দলগুলোর ওপর নির্ভর করতে হবে।

বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হয়েছেন, যার মধ্যে একটি তাঁকে ছেড়ে দিতে হবে। এছাড়া বিধানসভার স্পিকার ভোট দিতে পারেন না বলে তাঁর ভোটটিও গণনার বাইরে থাকবে। সব মিলিয়ে বিজয়কে সরকার টেকাতে হলে আসলে ১২ জন বাড়তি বিধায়কের সমর্থন নিশ্চিত করতে হবে।

বিজয় যদি প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারেন, তবে নিয়ম অনুযায়ী রাজ্যপাল দ্বিতীয় বৃহত্তম দল ডিএমকে-কে সরকার গঠনের সুযোগ দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট