1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সেনবাগ প্রতিনিধিঃ

আজ নোয়াখালী সেনবাগ উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সেনবাগ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে লাল ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনাম হোসেন। এ সময় খাদ্য বিভাগ ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে সেনবাগ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কৃষক নজরুল ইসলামের কাছ থেকে ২টন বোরো ধান সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনাম হোসেন গণমাধ্যম কর্মীদের জানান -সেনবাগে এই অর্থবছরে মোট ৯২১ টন ধান সংগ্রহ করা হবে।
প্রতি মন ১৪৪০ টাকা দরে ১৩মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত উপজেলার ১নং থেকে ৯নং ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে এই ধান সংগ্রহ করা হবে ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার বলেন, একজন কৃষক থেকে সর্বোচ্চ দুই টন ধান সংগ্রহ করা হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকরা লাভবান হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম বলেন, কৃষকদের কষ্টের ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সেনবাগের স্থানীয় কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রয়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট