1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন ডিমলায় ফায়ার সার্ভিসের দখলে জমি, ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা জমির মালিক ফের ইরানে হামলার বিষয়ে জোরালোভাবে ভাবছেন অধৈর্য ট্রাম্প উদ্ভাবনে মনোযোগ না দিলে বিশ্বে টিকে থাকা কষ্টসাধ্য হবে: প্রধানমন্ত্রী বাসের স্কুলব্যাগে মিলল ৫০০ অ্যাম্পুল  বাইশাকান্দা ও সূয়াপুর ইউনিয়নে দেড় বছর যাবত টিসিবি কার্যক্রম বন্ধ,হতাশ হতদরিদ্র মানুষ ঈদের ছুটি নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

শপথ নেওয়ার তিন মাস পার না হতেই আলোচনার কেন্দ্রে এখন সচিবালয়ের নীতিনির্ধারণী মহল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের গুঞ্জন এখন তুঙ্গে। প্রশাসনের গতি বৃদ্ধি আর জনসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য পদক্ষেপকে রাজনীতি বিশ্লেষকরা দেখছেন এক নতুন সমীকরণ হিসেবে।

বর্তমানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর কাঁধে রয়েছে রাষ্ট্রের গুরুভার। তবে মাঠপর্যায়ে কাজের ব্যাপক চাপ এবং বেশ কয়েকজন সদস্য একাধিক দপ্তরের দায়িত্বে থাকায় প্রশাসনিক কার্যক্রমে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সূত্রমতে, এই চাপ কমিয়ে প্রতিটি বিভাগকে আরও সক্রিয় করতে নতুন করে তিন থেকে পাঁচজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পরিকল্পনা চলছে।

রাজনৈতিক অঙ্গনে কান পাতলে বেশ কিছু হেভিওয়েট নাম শোনা যাচ্ছে। অভিজ্ঞতার ঝুলি আর মাঠের জনপ্রিয়তা বিবেচনায় সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বরকত উল্লাহ বুলু এবং জয়নুল আবদিন ফারুকের নাম রয়েছে তালিকার প্রথম সারিতে। এছাড়া তারুণ্য ও আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আলোচনায় এসেছেন এরশাদ উল্লাহ ও বি এম মোশাররফ হোসেন। সংরক্ষিত আসন থেকে বর্ষীয়ান নেত্রী সেলিমা রহমানের অন্তর্ভুক্তি নিয়েও চলছে জোর চর্চা। তবে সবচেয়ে বড় চমক হতে পারে টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমানের প্রবেশ।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এই পরিবর্তনকে সংসদীয় গণতন্ত্রের এক স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন। তার মতে, কাজের প্রয়োজনে প্রধানমন্ত্রী যেকোনো সময় দায়িত্ব বণ্টন বা পরিবর্তন করতে পারেন। এটি কেবল রদবদল নয়, বরং সুশাসনের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।

এর আগে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ সদস্যের মন্ত্রিসভা পরে ৬০ সদস্যে উন্নীত হওয়ার নজির রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে ‘ভিআইপি সংস্কৃতি’ বিসর্জন দিয়ে রাজপথে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন,সেই দর্শনের সফল বাস্তবায়নে প্রয়োজন প্রতিটি দপ্তরে নিবেদিতপ্রাণ নেতৃত্ব।

রাজপথে অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়া কিংবা পায়ে হেঁটে অফিসে গিয়ে সাধারণ কর্মচারীদের খোঁজ নেওয়া যে প্রধানমন্ত্রীর প্রাত্যহিক রুটিন, তিনি তার নতুন সারথি নির্বাচনেও যে চমক দেখাবেন সেটিই এখন সময়ের প্রত্যাশা। সচিবালয়ের করিডোর থেকে চায়ের টেবিল, সবার চোখ এখন বঙ্গভবনের দিকে; যেখানে হয়তো খুব শীঘ্রই রচিত হবে এক নতুন প্রশাসনিক অধ্যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট