1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন ডিমলায় ফায়ার সার্ভিসের দখলে জমি, ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা জমির মালিক ফের ইরানে হামলার বিষয়ে জোরালোভাবে ভাবছেন অধৈর্য ট্রাম্প উদ্ভাবনে মনোযোগ না দিলে বিশ্বে টিকে থাকা কষ্টসাধ্য হবে: প্রধানমন্ত্রী বাসের স্কুলব্যাগে মিলল ৫০০ অ্যাম্পুল  বাইশাকান্দা ও সূয়াপুর ইউনিয়নে দেড় বছর যাবত টিসিবি কার্যক্রম বন্ধ,হতাশ হতদরিদ্র মানুষ ঈদের ছুটি নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় প্রথম দিনের, অর্থাৎ ২৩ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

বুধবার (১৩) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৪ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

প্রসঙ্গত, আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি বগি (কামরা) বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো.আজমল হোসেন খোকন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট