1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক মায়ের প্রতি অবহেলায় প্রত্যাহার করা হলো সেই যুগ্ম-সচিবকে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা,পৌর শাখা ও হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  শিবচরে রাতের আঁধারে কুপিয়ে একজনকে জখম,হাসপাতালে ভর্তি বগুড়ায় টাস্কফোর্সের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে আধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বীরগঞ্জ পৌর শহরের তাজমহল মোড়স্থ দত্ত প্লাজার ২য় তলায় প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটিতে দাঁতের বিভিন্ন জটিল ও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে অভিজ্ঞ দন্ত চিকিৎসক ডা. মুনিরুজ্জামান মুনির রোগীদের চিকিৎসা সেবা দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. মো. মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সদস্য মুহা. মোসাদ্দেক হোসাইন এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. রশিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ডা. মো. মাহমুদুল হক বলেন,বর্তমান সময়ে দাঁতের রোগ ও মুখগহ্বরের বিভিন্ন সমস্যা মানুষের জন্য বড় একটি স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বীরগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর দন্ত চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবে। আমি প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করছি।

বিশেষ অতিথি মুহা. মোসাদ্দেক হোসাইন বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স সেই লক্ষ্য নিয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
অপর বিশেষ অতিথি মো. রশিদুল ইসলাম বলেন, বীরগঞ্জে স্বাস্থ্যসেবার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিষ্ঠান দাঁতের চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চিকিৎসক ডা. মুনিরুজ্জামান মুনির। তিনি বলেন, রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা, আধুনিক প্রযুক্তি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমে উন্নত দন্তসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বীরগঞ্জের মানুষকে মানসম্মত চিকিৎসা সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হারুনুর রশিদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট