1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির কল্যাণে সঠিক ভূমিকা রাখতে-জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ ই মার্চ (শনিবার) বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাব, ঢাকার আবদুস সালাম হলে সংস্থার নীতি-নির্ধারণী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বীরমুক্তিযোদ্ধা বর্ষীয়ান নেতা আবদুস ছালাম। তিনি বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ ও নাগরিক সমস্যাগুলো যথাযথভাবে আপনারা সাংবাদিকরা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে আমাকে সহযোগিতা করলে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে জনস্বার্থ তা বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করবো। এ ব্যাপারে তিনি সবার ঐকান্তিক সহযোগিতাও চাইলেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা হলো দেশের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, মানুষের মনের আয়না। হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নাই।

অনুষ্ঠানে সংস্থার কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব ও দৈনিক বর্তমান পত্রিকার বরিশাল ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ হালিদা হানুম আখতার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, বিশেষ বক্তা ছিলেন নীতি-নির্ধারণী পরিষদের সদস্য সচিব ও মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের পুত্র মুহাম্মদ মনজুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও দি ডেইলি গ্লোবাল নেশন-এর প্রধান সম্পাদক ডঃ আবি আব্দুল্লাহ, পিডিসির নির্বাহী পরিচালক ও সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি এস, এম সিরাজ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ সাংবাদিক জননী সামসি আরা জামান, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার আবু শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নাওয়াজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক নাফিউল ইসলাম এবং আসাদ বিন রনি। এছাড়া বক্তব্য রাখেন উক্ত সংগঠনের কেন্দ্রীয় সাংবাদিক নেতা সিনিয়র সহ-সভাপতি মোঃ শাজাহান মোল্লা, সহ-সভাপতি আতিকুর রহমান রহমান আজাদ, যগ্ম- মহাসচিব শিকদার আরেফিন টিটু, টাঙ্গাইল জেলা সভাপতি মাসুদুর রহমান মিলন, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি বিশিষ্ট সাংবাদিক, সংগঠক, লেখক ও কলামিষ্ট মুহাম্মদ আলতাফ হোসেন-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই দেশের অবহেলিত ও নির্যাতিত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সংগঠনটি সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার ক্ষেত্রে জাতীয় সাংবাদিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন, বৈধ অধিকার আদায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করে এক্ষেত্রে সরকার, প্রশাসন সহ দেশবাসি সকলের সহযোগিতা কামনা করা হয়৷ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগ, জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট