1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের

কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

কালীগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মলাঙ্গা গ্রামে সুলতা সরদার (২৭) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা-তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের চাপ, পারিবারিক নির্যাতন এবং স্বামীর কথিত পরকীয়ার জের ধরেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।জানা গেছে, গত মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) রাতে ছয় মাসের শিশু সন্তান রেখে গৃহবধূ সুলতার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। তবে প্রথমে তাকে অসুস্থ বলে জানানো হলেও কিছুক্ষণ পর পরিবারের কাছে তার মৃত্যুর সংবাদ পৌঁছায়।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সুলতার বাবা সুবোল বৈদ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৬ সালে কালিগঞ্জ উপজেলার মলাঙ্গা গ্রামের সত্যচরণ সরদারের ছেলে শশাঙ্ক সরদারের সঙ্গে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের দিনমজুর সুবোল বৈদ্যের মেয়ে সুলতার হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ে হয়। বিয়ের সময় শশাঙ্কের পক্ষ থেকে একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করা হয়। তখন কনের পরিবার সামর্থ্য অনুযায়ী স্বর্ণালংকারসহ বিভিন্ন আসবাবপত্র দিলেও মোটরসাইকেল পরে দেওয়ার আশ্বাস দেয়।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মোটরসাইকেলের দাবিকে কেন্দ্র করে সুলতার ওপর চাপ বাড়তে থাকে এবং বিভিন্ন সময় তার মাধ্যমে বাবার কাছ থেকে টাকা নেওয়া হয়। সংসারে তাদের দুই সন্তান—বড় ছেলে হিমেল সরদার (৬ বছর) ও ছোট ছেলে প্রিয় (৬ মাস)। কিন্তু যৌতুকের দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সুলতার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল বলে অভিযোগ করেছেন স্বজনরা। এমনকি কয়েকবার শ্বশুর সত্যচরণ সরদার তাকে মারধর করে ঘরে আটকে রাখার ঘটনাও ঘটেছে বলে পরিবার দাবি করেছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শশাঙ্ক সরদার একটি এনজিওতে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত। একই প্রতিষ্ঠানের এক নারী সহকর্মীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। বিষয়টি সুলতা জানতে পারার পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ বাড়তে থাকে। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পর সুলতার ঝুলন্ত মরদেহের কিছু ছবি দেখে স্থানীয়রা ও কয়েকজন চিকিৎসক প্রাথমিকভাবে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, সাধারণত ফাঁস দিয়ে আত্মহত্যার ক্ষেত্রে শরীরে নির্দিষ্ট কিছু লক্ষণ দেখা যায়। কিন্তু ঘটনাস্থলে মৃতদেহের অবস্থান এবং পা মাটিতে স্পর্শ করা অবস্থায় থাকায় অনেকেই এটিকে রহস্যজনক বলে মনে করছেন।স্থানীয়দের অভিযোগ, সুলতাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।তবে অভিযুক্ত স্বামী শশাঙ্ক সরদার দাবি করেছেন, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন এবং কোনো ধরনের ঝগড়া বা মনোমালিন্য হয়নি।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, “মৃত্যুর খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদি তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, একজন নিরীহ গৃহবধূর জীবন যদি নির্যাতন ও অবহেলায় ঝরে গিয়ে থাকে, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।সচেতন মহলের মতে, প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপই পারে এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন করে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সমাজে এমন অপরাধের বিরুদ্ধে শক্ত বার্তা দিতে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট