1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

হাসান আহমেদ ইয়ামিন,স্টাফ রিপোর্টারঃ

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা
মৌলভীবাজারের বড়লেখায় দীর্ঘ এক দশকের পথচলার ধারাবাহিকতায় সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার বাণিজ্যিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিল, যেখানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বড়লেখা পৌর শহরের নেহার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সমাজসেবক মুন্সী শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়চিত্র পত্রিকার উপ-সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী এবং সঞ্চালনা করেন সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল। এ সময় বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসান শামীম, ‘আলোর খোঁজে’ সামাজিক সংগঠনের সেক্রেটারি এম. শামসুল আলম, দর্পণ টেলিভিশনের প্রতিনিধি সাদিক হোসেন এপলু, সংবাদকর্মী নিজাম উদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সময়চিত্র পত্রিকার সংবাদদাতা মোতাহির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি রুয়েল কামাল, সাংবাদিক সুলতান আহমদ খলিল, চ্যানেল এ ওয়ানের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী উবায়েদ ইমন, সময়চিত্র পত্রিকার বড়লেখা প্রতিনিধি সেলিম আহমদ চৌধুরী, দৈনিক আমাদের মাতৃভূমি জেলা প্রতিনিধি মো হাসান আহমেদ ইয়ামিন, মাল্টিমিডিয়া রিপোর্টার কামরুল আহমদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে সময়চিত্র পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার আহ্বান জানান।
পরে ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল।
অনুষ্ঠানের শেষে সময়চিত্র পত্রিকা পরিবারের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট