1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে?

ফেরানোর গুঞ্জন থাকলেও সাকিবকে ছাড়াই দল গঠনের ইঙ্গিত বিসিবির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। তবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনো কাটেনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের আইনি জটিলতার কারণে আপাতত তাকে ছাড়াই সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ‍ক্রিকেট বোর্ড।

সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা সাকিবের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা রয়েছে। এসব আইনি বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় দলে তার ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, বিসিবি সাকিবের আইনজীবীদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তা যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় বোর্ড।

এর আগে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবির পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের আইনি জটিলতা সমাধানে মন্ত্রণালয় ও বোর্ড যৌথভাবে কাজ করছে। তবে পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগে এসব মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে। ফলে এই সিরিজ দিয়েই তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা আপাতত ক্ষীণ।

এদিকে আইনি সমস্যার পাশাপাশি সাকিবের ফিটনেস এবং অনুশীলনের ঘাটতিও নির্বাচকদের ভাবাচ্ছে। দীর্ঘদিন দলের সঙ্গে অনুশীলনের বাইরে থাকা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকায় তাকে এই মুহূর্তে বিবেচনার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাকিস্তান সিরিজের জন্য নির্বাচক প্যানেল ইতোমধ্যে সম্ভাব্য স্কোয়াড জমা দিয়েছে, যেখানে সাকিবের নাম নেই। তবে এই দলে তরুণ পেসার নাহিদ রানা এবং ব্যাটার  আফিফ হোসেনের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট