1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

লাইভস্টক ও ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পে প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

বাংলাদেশের প্রাণিসম্পদ ও দুগ্ধ খাতকে আধুনিক, উৎপাদনশীল ও টেকসই কাঠামোর আওতায় আনতে লাইভস্টক ও ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প (LDDP) উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রকল্পটি প্রাণিসম্পদ অধিদপ্তর-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে এবং সারাদেশে খামারি ও সংশ্লিষ্ট অংশীজনদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।

প্রকল্প বাস্তবায়নের ফলে ইতোমধ্যে ৪৬৬টি উপজেলায় ৬,৫০০টি প্রডিউসার গ্রুপ (PG) গঠিত হয়েছে, যেখানে প্রায় ২,৪২,৫৮৩ জন খামারি অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে ৫৫ শতাংশের বেশি নারী, যা নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। দুগ্ধ, গবাদিপশু, ক্ষুদ্র রোমন্থক ও পোলট্রি ভ্যালু চেইনে এসব খামারিকে যুক্ত করার মাধ্যমে উৎপাদন ও আয় উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন এসেছে।

প্রাণিসম্পদ সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সারা দেশে মোট ৪৭৫টি এমভিসি ক্রয় করা হয়েছে, যেগুলো দেশজুড়ে প্রায় সকল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে প্রাণি-চিকিৎসা সেবা প্রদানের কাজে ব্যবহৃত হচ্ছে।

সারা দেশে মোট ২৩৮টি উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরে ফার্নিচারসহ প্রশিক্ষণ কক্ষ তৈরি করা হয়েছে, যার ফলে উপজেলা পর্যায়ে কোনো প্রশিক্ষণের জন্য পৃথক ভেন্যু ভাড়া করার প্রয়োজন হয় না। নিজস্ব ক্যাম্পাসে প্রশিক্ষণ আয়োজনের সুবিধা থাকায় খামারী বা কর্মচারীদের দক্ষতা উন্নয়নের কাজটি অধিকতর সহজ হয়েছে।

এলডিডিপি প্রকল্পের আওতায় লাইভস্টক ফার্মার্স ফিল্ড স্কুল (LFFS), প্রশিক্ষণ কার্যক্রম, টিকাদান, রোগ নজরদারি, কৃত্রিম প্রজনন ও খামারি প্রোফাইলিং কার্যক্রম জোরদার করা হয়েছে। একইসঙ্গে ব্যাংক হিসাব খোলা ও সমবায় সঞ্চয়ের মাধ্যমে খামারিদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে।

প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন পরীক্ষাগারসমূহে যন্ত্রপাতি স্থাপনপূর্বক আধুনিকীকরণ করা হয়েছে, যা অধিদপ্তরের সক্ষমতা ব্যাপক আকারে বৃদ্ধি করেছে। জেলা পর্যায়ে ৬১টি জেলা ভেটেরিনারি হাসপাতালে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ১৫০টি ডায়াগনস্টিক ল্যাব স্থাপন করা হয়েছে। এর ফলে একদিকে পরীক্ষাগারসমূহ সমৃদ্ধ হয়েছে এবং অপরদিকে মানবসম্পদেরও যথেষ্ঠ উন্নয়ন হয়েছে। এছাড়াও এ প্রকল্পের মাধ্যমে FDIL এবং CDIL-এর মতো গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক এবং গবেষণা ল্যাবগুলিকে আধুনিকায়ন করা হয়েছে এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্রসহ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৮টি উপ-পরিচালক, কৃত্রিম প্রজনন কেন্দ্র (DD-AI building) স্থাপন করা হয়েছে। বিসিএস লাইভস্টক একাডেমিকে একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সার্বিক (আর্থিক ও কারিগরী) সহায়তা প্রদানেও রয়েছে এলডিডিপি প্রকল্পের ভুমিকা।

এছাড়াও এ প্রকল্পের মাধ্যমে রাফেজ বেইলিং, স্মল স্কেল ফিড মিল, TMR, ফিড ও ফোডার উৎপাদন, ক্লাইমেট রেজিলিয়েন্ট ম্যানিউর এন্টারপ্রাইজ, মিল্ক কালেকশন ডেইরি হাব, VMCC, মিল্ক কুলিং ও প্রসেসিং প্রযুক্তিতে ৪০৪ ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তাকে ম্যাচিং গ্রান্টের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে। ১৩৫টি ওয়েট মার্কেট নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে এবং ১৩টি জেলা শহরে আধুনিকমানের জেলা কসাইখানা (স্লটার হাউজ) নির্মাণ প্রক্রিয়াধীন।

প্রকল্পের অধীনে প্রতিদিন ৬০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী প্রতি ২০০ মিলি করে মোট ১,৬০,০০০ শিক্ষার্থীর মাকে দুধ পান করার কর্মসূচি অব্যাহত আছে যেটা শিক্ষার্থীদের পুষ্টি ও মেধা বিকাশের সহায়ক ভূমিকা পালন করছে।

প্রাতিষ্ঠানিক উন্নয়নের অংশ হিসেবে প্রকল্পটি আইন প্রণয়নে সহায়তার মাধ্যমে ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (DDB) গঠন করে, যা বাংলাদেশের দুপ্ত খাতে একটি শক্তিশালী নীতিগত ও প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছে। সাভারে প্রাণিসম্পদ অধিদপ্তরের জমিতে ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড এর জন্য একটি স্থায়ী অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থাপনাটি এই মাসেই সম্পন্ন হবে বলে আশা করা যায়, যা ভবিষ্যতে ডেইরি খাতটির সমন্বিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলডিডিপি প্রকল্পের অগ্রগতি দেশের প্রাণিসম্পদ খাতকে বাণিজ্যিকীকরণ, পুষ্টি নিশ্চিতকরণ, খাদ্য নিরাপদতা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট