1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের

৪৩ কেজি ধানে ৪০ কেজির দাম! কৃষকের সাথে এমন প্রতারণা নয়: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

দীর্ঘ ১০-১৫ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের সেবা নিশ্চিত করার এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, প্রতিমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “দীর্ঘদিন জনগণের সরকার না থাকায় জনপ্রতিনিধি এবং প্রশাসন উভয়ের মাঝেই জবাবদিহিতার অভাব তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ।”
তিনি ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, “জুলাইয়ের শত শত যোদ্ধার রক্তের বিনিময়ে এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার ফলেই আজ আমরা এখানে বসতে পেরেছি। তাদের এই আত্মত্যাগের কথা ভুলে গেলে চলবে না।”
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও অনিয়মের প্রসঙ্গ টেনে ভূমি প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “কৃষকের কাছ থেকে ৪৩ কেজি ধান মেপে নিয়ে ৪০ কেজির দাম দেওয়া হয়, যা অত্যন্ত লজ্জাজনক এবং এটি মেনে নেওয়া যায় না। এলজিইডি (LGED) এর আওতাধীন জেলার প্রায় ৮০ শতাংশ রাস্তা এখনো কাঁচা বা অনুন্নত, যা হতাশাজনক। দুর্গাপুরে এমন একটি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে যার প্রবেশের রাস্তা রাখা হয়েছে পুকুরের ভেতর দিয়ে, এটি অপরিকল্পিত কাজের একটি চরম দৃষ্টান্ত।
প্রতিমন্ত্রী যেকোনো কাজে দীর্ঘসূত্রিতা পরিহার করে এবং গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে এসে নেত্রকোনার উন্নয়নে সবাইকে একটি দল (টিম) হিসেবে কাজ করার তাগিদ দেন। নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মো. মাছুম মোস্তফা। এছাড়াও মতবিনিময় এ সভায় জেলার বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধান কর্মকর্তাসহ ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট