1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

কালীগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ, প্রকৌশলীর নির্দেশে মাল অপসারণের আদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রকৌশলী ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবৈধ মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাতের আঁধারে স্থানীয় একটি ইটভাটা থেকে নিম্নমানের ইট ও বালির খোয়া মিশ্রণ করে সড়ক নির্মাণ কাজ চালানোর অভিযোগে সরেজমিনে তদন্তে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ জানান, ২১ মে তারিখে ৪৬.০২.৪৪৩৩.০০০.১৪.০০৯.২৫-৪৬৩ নম্বর স্মারকে স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে স্পেসিফিকেশন বহির্ভূত সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইট, বালু ও খোয়ার গুণগত মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় তা গ্রহণযোগ্য নয়। উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় কাশিপুর হয়ে সুন্দরবন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করছেন মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৩৬ লাখ টাকা। স্থানীয়রা জানান, এজিংয়ের দুপাশে সিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হয়নি। এতে অল্প বৃষ্টিতেই সড়কটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, “পচা খোয়া দিয়ে রাস্তা বানালে তা বেশি দিন টিকবে না। ঠিকাদার সব ম্যানেজ করেই কাজ চালিয়ে যাবে।” ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি কাজী মর্তুজা হিরো বলেন, “সড়কে কিছুটা নিম্নমানের ইট বা খোয়া রয়েছে, সব না। এই কাজে আমার অনেক ক্ষতি হচ্ছে, একটু খেয়াল রাখবেন ভাই।” জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মনোয়ার উদ্দিন বলেন, “সড়ক নির্মাণে অনিয়ম হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নির্মাণে অনিয়ম করলে কাজ বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট