
লক্ষ্মীপুর প্রতিনিধি:
দীর্ঘ ২৫ বছর পর সংস্কার করা হয়েছে লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পাশের হায়দার আলী সড়ক।
গত ৮ নভেম্বর সড়কটির কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। তবে কাজ শেষ হওয়ার পরপরই নিম্নমানের কাজ ও ফিনিশিং না থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সড়কের প্রায় অর্ধেক অংশেই রয়েছে এমন অবস্থা। এমন অভিযোগ তুলে সোস্যাল মিডিয়ায় সমালোচনা শুরু করেছেন লক্ষ্মীপুর পৌর ৮নং ওয়ার্ডের স্থানীয়রা। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিনের ভোগান্তি শেষে সড়কটি সংস্কার হলেও
ঠিকাদারের দায়সারা কাজের কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি। কোথাও কার্পেটিংয়ের ফিনিশিং ঠিক মতো করা হয়নি। এতে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কার্পেটিং উঠে যাওয়ার আশঙ্কা করছেন তারা। জানা যায়, ঐ রাস্তার কাজের ঠিকাদার ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপি নেতা লোকমান হোসেন কমিশনার।
এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীকে জানানো হলেও তাঁর বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি এক অভি যোগকারী। তাই অতি দ্রুত এই সড়টির উপর নজর দেওয়ার অনুরুধ উপর মহলের ব্যক্তিদের।সড়কটির কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।