1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু,ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা আন্দোলনকে‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র’বললেন কঙ্গনা হাসানের হ্যাটট্রিকে আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস,পাঁচ উইকেট শিকার সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে দিল্লিতে আটক-৭০০ প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এক বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্পিকার দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই,২৪ ঘণ্টায় ভর্তি ১৬৩১ জন নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে-এস এম জিলানী এম পি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা,পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত মাদারীপুরের ঐতিহাসিক “শকুনী লেক বাঁচাও” আন্দোলনকে ঘিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা,দুই শিক্ষার্থীকে মারধর সৌদি আরবের বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ শিবচরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধ ও জেলেদের চাল বিতরণ কর্মসূচীতে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ আটক-১ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেফতার ডিমলা থেকে টাঙ্গাইলের রাকিবের লাশ উদ্ধার তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

আন্দোলনকে‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র’বললেন কঙ্গনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের ‘দেশবিরোধী শক্তি’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দিল্লিতে বিক্ষোভ ও ধরপাকড়ের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঙ্গনা এসব কথা বলেন। তিনি দাবি করেন, সাধারণ মানুষ এখন এসব শক্তিকে চিনতে পারছে এবং তাদের জবাবদিহির আওতায় আনতে প্রস্তুত হচ্ছে।

কঙ্গনা বলেন, দেশকে রক্ষায় বিভিন্ন শক্তি কাজ করছে। তবে পরিস্থিতি মোকাবিলার সময় সতর্ক থাকতে হবে, যাতে সাধারণ নাগরিকদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।

লখনৌতে পৌঁছে অযোধ্যায় যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কঙ্গনা জানান, রামলালার দর্শন ও প্রার্থনার জন্য অযোধ্যার রামমন্দিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসনের বর্তমান সংসদ সদস্য।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা দাবি করছেন, সংশোধনের নামে অনেক ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। তাঁরা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি। তবে বিক্ষোভকারীরা সেখানে পৌঁছানোর আগেই দলটির শীর্ষ নেতাদের আটক করে পুলিশ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন দিল্লিজুড়ে ছয় থেকে সাত হাজার মানুষকে আটক করা হয়। পরে তাঁদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানীজুড়ে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ জোরদার করতে প্রায় ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। আটক ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, আইনজীবী ও রাজনীতিকদের পাশাপাশি চার সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট