1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সখীপুরে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষকের এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে মাউশি মহাপরিচালক বরাবর অভিযোগ মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ,সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা খরচ কম,ফলন বেশি যমুনার ঢেউয়ে দুলছে কাজিপুরের গ্রামীণ অর্থনীতি।

ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, সোমবার  দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম বেড়ে ৬ দশমিক ২৩ ডলারে পৌঁছেছে। এর আগে দেশটিতে ডিজেলের গড় দামে এমন উচ্চতা দেখা যায়নি।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম বন্ধ এবং হরমুজ প্রণালি নিয়ে নির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১০৮ ডলার এবং মার্কিন অপরিশোধিত তেলের দাম ১০৩ ডলার পর্যন্ত উঠে যায়। সৌদির ওই পাইপলাইনে সাম্প্রতিক হামলার পর থেকেই বাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের গুরুত্ব আরও বেড়ে যায়।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এটি কবে পুনরায় চালু করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

এর পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। ফলে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটিও নতুন করে ঝুঁকির মধ্যে পড়েছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে রবিবার বিকেলে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর স্বার্থেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে তেহরানের দাবি, রিয়াদের অনুরোধে বৈঠক স্থগিত করা হয়েছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রোববার মাত্র ১৪টি, শনিবার ১২টি, শুক্রবার ১১টি এবং বৃহস্পতিবার ৯টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের খুচরা জ্বালানি বাজারেও। সোমবার দেশটিতে সাধারণ পেট্রোলের গড় দাম বেড়ে প্রতি গ্যালন ৪ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সাধারণ জ্বালানির দাম ৪৫ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫০ শতাংশেরও বেশি।

তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ডিজেলের রেকর্ড মূল্য। কারণ ট্রাক, জাহাজ ও রেলপথে পণ্য পরিবহনে ডিজেলের ব্যবহার ব্যাপক। ফলে জ্বালানিটির দাম বাড়লে শুধু পরিবহন ব্যয়ই নয়, এর প্রভাব পড়তে পারে সরবরাহ ব্যবস্থার প্রায় প্রতিটি স্তরে।

অর্থনীতিবিদদের আশঙ্কা, ডিজেলের এই মূল্যবৃদ্ধি শেষ পর্যন্ত বিভিন্ন পণ্য ও সেবার দাম বাড়িয়ে দিতে পারে। কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়াঙ্ক সম্প্রতি এক সংবাদমাধ্যমকে বলেন, ডিজেলের বাড়তি ব্যয় বাজারে প্রায় সব ধরনের পণ্য ও সেবার ওপর প্রভাব ফেলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট