1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর 

শিবচরে রাতের আঁধারে কুপিয়ে একজনকে জখম,হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুর শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের আবুল হোসেন বয়াতির পুত্র আরাফাত বয়াতি (৩২)কে রাতের আঁধারে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করলো প্রতিপক্ষ সন্ত্রাসীরা। বুধবার আহত আরাফাত বয়াতী ও তার স্ত্রী আফরোজা আক্তার জানান, দৈনন্দিন কাজ শেষে রাত ৮:৩০ টার দিকে শিবচর থেকে নিজ বাড়ী বাঁশকান্দিতে ফিরছিলেন আরাফাত বয়াতি। পথিমধ্যে উমেদপুর ইউনিয়নের বক্কার মুন্সীর বাড়ীর কাছে পৌঁছালে তার উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় বাঁশকান্দি গ্রামের লাল মিয়া ফকিরের পুত্র নান্নু ফকির ওরফে নুন্নু ফকির (৩০) ও তার দলবলের লোকেরা। ধারালো অস্ত্র দিয়ে আরাফাত বয়াতীকে এলোপাতাড়ি হাত-পা, মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এসময় নান্নু ফকির, রুবেল ফকির সহ মুখোশে ঢাকা আরো ১২/১৩ জনের একটি সংঘবদ্ধ চক্র তাদের সাথে ছিলো বলে জানান হাসপাতালে ভর্তি আহত আরাফাত বয়াতী, তাকে সেবায় আসা তার স্ত্রী আফরোজা আক্তার, প্রতিবেশী চাচা দেলোয়ার বেপারী সহ আরো অনেকে। তারা বলেন, ঘটনার সময় আহত আরাফাত বয়াতির আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাকে ফেলে রেখে তারা উক্ত এলাকা দ্রুত ত্যাগ করে এবং সামনে তাকে আরো বড় ধরনের ক্ষয়-ক্ষতি ও হত্যার হুমকি প্রদান করে। পরবর্তীতে আহতকে উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করেন আহতের আত্মীয়-স্বজন।

এ ব্যাপারে আরাফাত বয়াতির স্ত্রী আফরোজা আক্তার ও উক্ত এলাকার দেলোয়ার বয়াতি সহ অন্যান্যরা আরো জানান- নান্নু ফকির, রুবেল ফকির ও তার দলবলের লোকেরা এলাকার অত্যন্ত বেপরোয়া, প্রভাবশালী, সন্ত্রাসী প্রকৃতির মানুষ । নান্নু ফকির বাঁশকান্দি ৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মেয়েদের উত্যক্ত করা, মারামারি, চাঁদাবাজী মাদক, ভূমিদস্যুতা তাদের নিত্য-নৈমত্তিক কাজ। নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত এলাকার অনেকেই বলেন, তাদের কাজে কেউ একমত না হলে, বাঁধা সৃষ্টি করলে তারা এই জাতীয় সন্ত্রাসী কর্মকান্ড চালায়। এমন পরিস্থিতিতে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর বিচার দাবি করেছেন। শিবচর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, এতদসংক্রান্ত লিখিত অভিযোগ পেলে আমরা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো। এছাড়াও উক্ত ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও ভয়ভীতির সৃষ্টি হয়েছে এবং যে কোনো সময় আরো বড় ধরণের ঘটনার সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট