1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশে আড়াইশ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা। জয় দিয়ে সিরিজ শুরু করতে স্বাগতিকদের করতে হবে ২৪৮ রান।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ৭ রান করা ওপেনার নিক কেলিকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এরপর উইল ইয়াংকে সঙ্গে নিয়ে ৭৩ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন হেনরি নিকোলস। ইয়াংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। দলীয় ১২৭ রানে কিউই অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড ১৬৫ রানের মধ্যে নিকোলস (৬৮) ও মুহাম্মদ আব্বাসকে (১৪) হারায়। হাফ সেঞ্চুরিয়ান নিকোলসের মূল্যবান উইকেটটি নেন রিশাদ।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝেই একপ্রান্ত আগলে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ডিন ফক্সক্রফট। জশ ক্লার্কসন (৮) ও নাথান স্মিথকে (২১*) সঙ্গে নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এই মিডল অর্ডার ব্যাটার।

ফক্সক্রফট শেষ পর্যন্ত নাহিদ রানার ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন। আউট হওয়ার আগে ৫৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে মূলত স্মিথের দায়িত্বশীল ব্যাটিংয়েই আড়াইশ রানের কাছাকাছি পৌঁছায় নিউজিল্যান্ড।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট