1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা

ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ। এ সময় পুলিশ প্রায় ১০০ জনকে আটক করেছে বলে জানা গেছে। বিক্ষোভটি আয়োজন করে প্রো-প্যালেস্টিনীয় সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (JVP)। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন হুইসেলব্লোয়ার ও সাবেক মার্কিন সেনা সদস্য চেলসি ম্যানিং।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন বিক্ষোভকারী ম্যানহাটনের একটি গুরুত্বপূর্ণ সড়কে জড়ো হন। স্থানটি সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ডের দপ্তরের কাছাকাছি। বিক্ষোভকারীদের অভিযোগ, এই দুই সিনেটর এমন একটি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন, যা পাস হলে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধ হতে পারত।

বিক্ষোভ চলাকালে “ফ্রি প্যালেস্টাইন”, “বোমা বন্ধ করো” এবং “হত্যা বন্ধ করো”সহ বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। প্রায় এক ঘণ্টা ধরে তারা শহরের রাস্তায় মিছিল করেন এবং পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তির দাবি জানান।

একই সঙ্গে বিক্ষোভকারীরা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, লেবাননে ইসরায়েলের আক্রমণ এবং গাজায় চলমান সামরিক অভিযানের বিরোধিতা করেন। “গাজাকে বাঁচতে দাও”, “ইরানকে বাঁচতে দাও” এবং “লেবাননকে বাঁচতে দাও”—এসব স্লোগানও শোনা যায়।

জেভিড়ি এর প্রকাশিত বিবৃতিতে চেলসি ম্যানিং বলেন, “আমাদের কর্মকাণ্ড ইতিহাসের গতিপথ নির্ধারণ করে। সিনেটর শুমার ও গিলিব্র্যান্ড বারবার এমন অস্ত্র বিক্রিকে সমর্থন দিয়েছেন, যা ফিলিস্তিন, লেবানন ও ইরানে সহিংসতায় ব্যবহৃত হচ্ছে। আমরা তাদের আহ্বান জানাই, নিউইয়র্কবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে এসব অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে ভোট দিন।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট