1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে?

এপ্রিলে জ্বালানি আমদানি বাড়ছে, কোন দেশ থেকে কী পরিমাণ আসছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা। আগামী এপ্রিল মাসজুড়ে বিভিন্ন দেশ থেকে বড় পরিমাণ জ্বালানি তেল আমদানি হওয়ার কথা রয়েছে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী জানান, চলতি ও আগামী মাসের শুরুতেই একাধিক কার্গো দেশে পৌঁছাবে।

তিনি বলেন, মার্চের শেষ দিন এবং ৩ এপ্রিল—এই দুই দফায় আসা কার্গো থেকে মোট প্রায় ৫৪ হাজার ৬০০ মেট্রিক টন জ্বালানি তেল পাওয়া যাবে। এছাড়া ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে আরও ৭ হাজার মেট্রিক টন জ্বালানি যুক্ত হবে।

এর পাশাপাশি মালয়েশিয়াভিত্তিক বিএসপি এবং ইউনিপ্যাক থেকে একাধিক চালানে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল দেশে আসবে বলে জানান তিনি। সব মিলিয়ে এপ্রিল মাসে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত হচ্ছে।

সরকারি এই কর্মকর্তা বলেন, জ্বালানি মজুত নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি।

কৃষি খাতে জ্বালানি সরবরাহের বিষয়ে তিনি জানান, ডিজেল বিতরণে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে কৃষকদের তালিকা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে। এখন পর্যন্ত কোনো জেলায় সেচ কার্যক্রমে জ্বালানি সংকটের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

জ্বালানি সাশ্রয়ে সরকারের সম্ভাব্য পদক্ষেপ নিয়েও কথা বলেন যুগ্ম সচিব। তিনি জানান, প্রয়োজনে বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম), শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বা জোড়-বিজোড় নম্বরের গাড়ি চলাচলের মতো বিকল্প ব্যবস্থাও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা পরে জানানো হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট